September 19, 2026, 5:01 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটের যুবলীগ নেতা জাকির ও রেজা ঢাকায় গ্রেফতা র

সিলেটের যুবলীগ নেতা জাকির ও রেজা ঢাকায় গ্রেফতা র

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে সিলেট যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির।
জানা গেছে, যুবলীগের এ দুই নেতা ঢাকা উত্তরের ১৭নং সেক্টরের একটি বাসায় থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে।
সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জানান, সিলেটের দুই যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে পল্টন থানায় আছেন। সিলেট থেকে খোঁজ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির ও রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর গা ঢাকা দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন। সিলেট ভ্রমণ গাইড


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com