August 5, 2026, 6:40 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ

সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক : প্রকৃতি এখন চরম বৈরি। গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ বষ্টি হয়েছে সিলেট অঞ্চলে। এ অবস্থায় পর্যটকদের জন্যও ঝুঁকিপূর্ণ হয়েছে প্রকৃতির অপরূপ দানে সমৃদ্ধ এই সিলেট অঞ্চল। এ অবঞ্চলেরই অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র গোয়াইনঘাটের সাদা-পাথর।
সারাদেশের পর্যটকদের অত্যন্ত পছন্দের এই পর্যটনকেন্দ্রটি ক্রমশঃ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি বিবেচনা করে প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। আবহাওয়া স্থিতিশীল হলে পর্যটনকেন্দ্রটি আবার খুলে দেয়া হবে।
গত শুক্রবার (৩০ মে) সাদাপাথর বন্ধের ঘোষণায় স্বাক্ষর করেন কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুনন্নাহার। তবে তা জানা গেছে রবিবার।
এই বিলম্বের কারণ জানাতে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, গত শুক্রবার ঢল নামছিল খুব। এ অবস্থায় জরুরী ভিত্তিতে আমি বন্ধের নোটিশে স্বাক্ষর করি। তবে যেহেতু শক্র শনি ছুটির দিন ছিল সে কারণে আমার জারিকারকরা হয়ত জারি করতে পারেনি। তাই এই বিলম্ব।
তিনি জানান, আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে আবার সাদাপাথর পর্যটনকেন্দ্রটি খুলে দেয়া হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com