August 5, 2026, 6:41 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
সিলেটে করোনা, প্রস্তুত শহিদ শামসুদ্দিন হাসপাতাল

সিলেটে করোনা, প্রস্তুত শহিদ শামসুদ্দিন হাসপাতাল

এন.এইচ নুয়েল,স্টাফ রিপোর্টার : সিলেটে ফের হানা দিয়েছে মহামারি করোনা। সময়ে সময়ে রূপ পাল্টে নানা ভ্যারিয়েন্টে হাজির হচ্ছে এই ভাইরাস।
কিছুদিন বিশ্বকে কিছুটা স্বস্তিতে থাকতে দিয়ে আবারও এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আতঙ্ক ছড়াচ্ছে সারাবিশ্বে। বাংলাদেশেও গত কয়েকদিন থেকে করোনা রোগী সনাক্ত হচ্ছে। তবে সিলেটে এতদিন সনাক্ত না হলেও শুক্রবার ও রবিবার দু’জন রোগী সনাক্তের ঘটনায় আতঙ্কিত সচেতন মহল।
আর নতুন করে করোনার উপদ্রব মোকাবেলায় প্রস্তুত সিলেটের স্বাস্থ্য বিভাগ। করোনার জন্য ডেডিকেটেড সিলেটের একমাত্র হাসপাতাল শহিদ শামসুদ্দিন হাসপাতালটিকে আবারও করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।
আগেও এই হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে। শুক্রবার থেকে এখানেই করোনা সনাক্ত হওয়া রোগীদের চিকিৎসার জন্য ভর্তি শুরু হয়েছে।
এ হাসপাতালে উপসর্গ নিয়ে আসা ব্যক্তিদের প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থাও আছে। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবও পরীক্ষার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া প্রকোপ বাড়লে সিলেট বিভাগের সবগুলো উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য প্রস্তুত রাখার কথা জানিয়েছেন সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান।
তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সনাক্ত হওয়া রোগীদের সেখানেই চিকিৎসা দেয়া হবে। আর করোনা চিকিৎসার জন্য সিলেটের একমাত্র ডেডিটেড হাসপাতাল হচ্ছে শহিদ শামসুদ্দিন হাসপাতাল। এ হাসপাতালে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত। এখানে আইসিইউ বেডও প্রস্তুত রাখা হয়েছে।

 


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com