September 19, 2026, 4:58 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে শিশু নির্যাতন,কারাগারে ভারপ্রাপ্ত চেয়ারমানসহ ৩

সিলেটে শিশু নির্যাতন,কারাগারে ভারপ্রাপ্ত চেয়ারমানসহ ৩

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে গরুচোর সন্দেহে ঘরের গ্রীলের সাথে বেঁধে শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৩ জনকে জেল হাজতে প্রেরন করেছেন আদালত। তারা হচ্ছেন, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কালিজুরি মটুককুনা গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে লায়েক আহমদ (৩৫) মেম্বার, সদরপুর মটুককুনা গ্রামের কাহানুর মিয়ার ছেলে লোকমান মিয়া (৪৫) ও কালিজুরি মটুককুনা গ্রামের জলিল মিয়ার ছেলে সুমন আহমদ (৩২)।
বৃহস্পতিবার (২৯ মে) তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
এসময় আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর পূর্বে ওই তিন আসামি ৪ মে হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট তাদের জামিন না দিয়ে চার সপ্তাহের ভেতরে নি¤œ আদালতে হাজির হওয়ার নির্দেশ করেন।
বৃহস্পতিবার নিম্ন আদালতে তাদের হাজিরা দেয়ার শেষ দিন ছিল। আর এই তারিখে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে তারা হাজির হয়ে জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট ইদিআমিন লিওন। তবে মামললার প্রধান আসামি কালিজুরি মটুককুনা গ্রামের রুস্তুম আলীর ছেলে নানু মিয়া (৩৫) ও ৫ নং আসামি সদরপুর মটুককুনা গ্রামের মৃত কামসির আলীর ছেলে বারিক মিয়া পলাতক রয়েছেন বলেও তিনি জানান।
গক (১৬ মার্চ) উপজেলার দেওকলস ইউনিয়নের রুহেল মিয়ার শিশু সন্তান অলিউর রহমান (১৪) কে গরুচুরির অপবাদ দিয়ে আসামিরা রাস্তা থেকে ধরে নিয়ে যায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ মেম্বারের বাড়িতে। সেখানে নিয়ে লায়েক আহমদ মেম্বারের ঘরের গ্রীলের সাথে বেঁধে শিশু অলিউর রহমান’কে অমানবিক নির্যাতন করা হয়।সিলেট ভ্রমণ প্যাকেজ
আর এঘটনায় ১৮ মার্চ অলিউর রহমানের মা জলি বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় ওই মামলা দায়ের করেন। মামলা নং-(১২)।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com