August 5, 2026, 9:43 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় নারীদের অধিকার ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক আলোচনা

সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় নারীদের অধিকার ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক আলোচনা

সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় সংসদ সদস্য ও অপরাজিতাদের সংলাপ অনুষ্ঠানে নারীদের অধিকার ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে আলোচনায় উঠে এসেছে নারীরা স্হানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ,জেলা পরিষদসহ সর্বক্ষেত্রে অবহেলিত। পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে নারীদের যথাযথভাবে সম্মান করা হয় না। রাজনৈতিক দলের মুলদলে তাদের উপযুক্ত পদে দেয়া হচ্ছে না। অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে তারস পিছিয়ে রয়েছে। সাধারন আসনে দলীয়ভাবে সমর্থন পাচ্ছে না। এসকল অবস্হা থেকে উত্তরণের জন্য মাননীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষন করেন। এছাড়া উপস্থিত সংসদ সদস্যদের মাধ্যমে সংসদে নারীদের জন্য স্হানীয় জনগনের অধিকার আদায়ের কৌশল নিয়ে ন্যায্য অধিকার আদায়ের জন্য নারীবান্ধব নীতিমালা ২০১১ বাস্তবায়নের দাবী জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সভাপতি ছিলেন আরমা দত্ত,সংরক্ষিত আসনের এমপি ও প্রিপ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান। বিশেষ অতিথি জনাব মোকাব্বির খান,সালমা বাছিত,উপ- পরিচালক মহিলা অধিদপ্তর, শাহিনা আক্তার ,জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মাজেদা রওশন শ্যামলী(উঃভাইস চেয়ারম্যান) ও জনাব প্রশান্ত কুমার ত্রিপুরা,পরিচালক,অপরাজিতা প্রকল্প,হেলভেটাস বাংলাদেশ। সিলেট ক্লাস্টার টিমের প্রকল্প সমন্বয়কারী চেফালী বেগম অনুষ্ঠানটি সঞ্চালন করেন। উন্মুক্ত আলোচনার প্রেক্ষিতে সংসদ সদস্যগন অপরাজিতাদের আশ্বাস্ত করেন আইন সংশোধনের জন্য সংসদে নারীদের অধিকার আদায়ের বিষয়ে আলোচনা করবেন।
আজ নারীদের এত চমৎকার আলোচনা দেখে নারীনেতৃত্বের সম্ভবনা আগামীতে বিকশিত হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com