August 5, 2026, 3:58 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
★প্রেমে নিঃস্ব★

★প্রেমে নিঃস্ব★

ছয়ফুল আলম পারুল
ভালোবাসাগুলো ঝরে পড়েছিল
বিন্দু বিন্দু করে,
শুকনো হৃদয়ে আর্দ্রতা হয়ে
চেয়েছে নিবিড় করে,,,,,
তরমুজ রঙে রাঙা হয়েছিল
পূর্বের দূর কোন,
গ্রীষ্ম গরমে অনুভূত হত
শরতের শিহরণ,,,,,
ভালোবাসা যেন সূর্যের তাপে
জলকণা হয়ে জমে,
তবুও কেন যে রূপসী রমণী
ভেজে না সিক্ত প্রেমে!!
গানে গানে বয় প্রেমভরা সুর
প্রতিটি সূর্যোদয়ে
যত ভালোবাসা ছিল বুকজুড়ে
বেজে যায় ধীর লয়ে,,,,,
একদিন এই প্রেমিক পুরুষ
চমকিত হয়ে দেখে,
যাকে ভালোবেসে নি:স্ব সেজন
অন্য পুরুষে বাঁকে,,,,,
এই শোক যেন ঘৃণার আদলে
বিষ হয়ে ফিরে আসে
ভোরবেলা এক নিষ্প্রাণ দেহ
নদীর কিনারে ভাসে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com