September 19, 2026, 8:50 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে শিশু খুন সৎ মা আটক

সিলেটে শিশু খুন সৎ মা আটক

সিলেট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট পল্লীতে আফছানা বেগম (৪) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে সৎ মা নাছিমা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ২টার দিকে কানাইঘাটের বাহাইছড়া গ্রামের এ ঘটনা ঘটে। আফছানা ওই গ্রামের মোহাম্মদ আলমগীরের হোসেনের মেয়ে।
স্থানীয় জানায়, নাছিমা তার সৎ মেয়ে আফছানাকে সহ্য করতে পারতেন না। মেয়ের বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেই নির্যাতন শুরু করতেন। এ কারণে কয়েকবার স্বামীর রোষানলেও পড়তে হয়েছে তাকে। মেয়ের বাবা ডাক্তার দেখাতে গেলে সৎ মা তাকে হত্যা করে। সোমবার একা ঘরে শিশু আফসানাকে গলাটিপে হত্যার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা নাছিমাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, শিশু আফছানার গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ মা নাছিমা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com