October 22, 2026, 4:12 am

প্যারিসে নিখোঁজ বিশ্বনাথের যুবক

প্যারিসে নিখোঁজ বিশ্বনাথের যুবক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : ফ্রান্সের রাজধানী প্যারিসে নিখোঁজ হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার যুবক ফয়সল আহমদ (৩৩)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের দক্ষিণ কাটলীপাড়া গ্রামের মস্তাব আলী টেইলারের ছেলে।
গত ১৪ অক্টোবর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ অবস্থায় দেশে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন তার পরিবারের সদস্যরা।
ফয়সল আহমদের বড়ভাই ফরিদ আহমদ ‘বাংলাদেশ প্রতিদিন’কে জানান, দেশে অবস্থানকালে স্থানীয় বাজারে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন ফয়সল। গত ৩ বছর আগে উন্নত জীবনের আশায় মাল্টায় পাড়ি জমান তিনি। মাল্টা থেকে গমন করেন ফ্রান্সের প্যারিসে। সেখানে একটি মেসে থেকে কাজ করতেন ফুড ডেলিভারির। গত ১৪ অক্টোবর প্রতিদিনের ন্যায় কাজে বেরিয়ে আর মেসে ফেরেননি তিনি। বন্ধ ব্যবহৃত মোবাইল ফোনও। তখন থেকে আজ অবধি নিখোঁজ রয়েছেন তিনি। রুমমেট ও পরিচিতজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ অবস্থায় তার সন্ধান কামনায় প্যারিসের স্থানীয় প্রশাসন ও সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করছেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com