October 4, 2026, 4:20 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
৪০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম নগরির পাঠানপাড়ায় সরকারি ভূমি দখল অপচেষ্টা অবশেষে টনক নড়েছে সওজ কর্তৃপক্ষের দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক
৪০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম

৪০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম

৪০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের আলো

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৪০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ সমাজসেবক, ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মো. জাহাঙ্গীর আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪০ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, গরীব শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন — সবখানেই তার সরব উপস্থিতি।

৪০ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। এলাকার মসজিদ, মন্দির, স্কুল-মাদ্রাসার উন্নয়নসহ যে কোনো সামাজিক উদ্যোগে তাকে সবার আগে পাওয়া যায়।

এই এলাকার মোহাম্মদ আসমান আলী, ও মালেক নাথ বলেন, “জাহাঙ্গীর শুধু নির্বাচনের সময় আসে না। সারা বছরই সে মানুষের খোঁজখবর রাখে। এমন সৎ ও পরোপকারী ছেলেই আমাদের কাউন্সিলর হওয়া উচিত।”

এলাকার যুব সমাজের মাঝেও জাহাঙ্গীর আলম ব্যাপক জনপ্রিয়। মাদকবিরোধী অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও খেলাধুলার মাধ্যমে তরুণদের সঠিক পথে রাখতে তার ভূমিকা প্রশংসনীয়।

এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, “আমি এই ৪০ নং ওয়ার্ডেরই সন্তান। এই এলাকার আলো-বাতাসে আমার বেড়ে ওঠা। আমি কাউন্সিলর হতে চাই ক্ষমতার লোভে নয়, মানুষের সেবা করার জন্য। নির্বাচিত হলে মাদকমুক্ত, জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক একটি মডেল ওয়ার্ড হিসেবে ৪০ নং ওয়ার্ডকে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fifteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com