November 4, 2026, 2:08 pm

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান

সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান

সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান

 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত চেয়ারম্যান প্রফেসর মো: শহীদুল আলম-এর অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে নগরীর উপশহর পয়েন্টস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবরের সভাপতিত্বে ও সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো: তাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী, নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মো: শহিদুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন, কলেজ পরিদর্শক শেখ মো: নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো: তারেক, সিস্টেম এনালিস্ট সরকার মো: আতিকুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায়, সহকারী বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি নিরঞ্জন সিংহ প্রমুখ।

এছাড়াও বিদায়ী চেয়ারম্যানের সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস এবং কন্যা নাজিবা তাবাসসুম কৃতজ্ঞতাসূচক অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষা বোর্ড মসজিদের ইমাম  আব্দুছ সালাম এবং বৈদিকমন্ত্র পাঠ করেন সহকারী ক্রীড়া কর্মকর্তা দেবল চন্দ্র দাস।

সিলেট শিক্ষা বোর্ড পরিবারের পক্ষ থেকে বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরীকে সম্মাননা স্মারক এবং নবযোগদানকৃত চেয়ারম্যান প্রফেসর মোঃ শহীদুল আলমকে অভ্যর্থনা স্মারক প্রদান করেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।

অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন রায়হানা আক্তার, শিপ্রা সুত্রধর, রাবিয়া বেগম, এমপ্লয়িজ ইউনিয়ন এর সহ-সম্পাদক আব্দুল মানিক, অর্থ সম্পাদক খাদিজা আক্তার প্রমুখ।

উক্ত আয়োজনে সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষে সার্বিক সহযোগিতা করেন সহ সভাপতি প্রেমেন্দ্র কুমার রায়, সাংগঠনিক সম্পাদক আমিনুল বাশার, প্রচার ও সাহিত্য সম্পাদক মোঃ মনিরুজ্জামান এবং দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com