May 7, 2026, 12:54 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
বগুড়ার মোকামতলায় প্রকাশ্যে দিনে দুপুরে প্রধান শিক্ষক কর্তৃক ইউপি চেয়ারম্যান কে রড দ্বারা পিটিয়ে জখম, থানায় অভিযোগ

বগুড়ার মোকামতলায় প্রকাশ্যে দিনে দুপুরে প্রধান শিক্ষক কর্তৃক ইউপি চেয়ারম্যান কে রড দ্বারা পিটিয়ে জখম, থানায় অভিযোগ

এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বন্দরে প্রকাশ্যে দিনে দূপুরে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান কে রড দিয়ে কুপিয়ে জখম,দেড় লক্ষাধিক টাকা ছিনতাই এর অভিযোগে থানায় মামলা।  মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোকলেছার রহমান খলিফা মোকামতলা বন্দরের একটি ব্যাংকে কাজ শেষে মঙ্গলবার বিকাল ৪টার দিকে মোকামতলা ইউনিয়ন পরিষদে আসার সময় রাস্তায় তার পথ রোধ করে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম( বিএসসি) সহ কয়েকজন যুবক। তিনি আরো বলেন, এসময় রড দিয়ে তাকে মারপিট করলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কাছে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে তিনি জানান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে দেয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান খলিফার সাথে কথা বললে তিনি “দৈনিক বগুড়ার প্রতিনিধি এস আই সুমনকে বলেন, ইউনিয়ন পরিষদের ৫৩ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ উক্ত উচ্চ বিদ্যালয়ের সঙ্গে মামলা মোকদ্দমা চলছে। হঠাৎ করে উক্ত প্রধান শিক্ষক আমার উপর ক্ষিপ্ত হয়ে বলে যে, পরিষদের জায়গা সংক্রান্তে কি করলেন। আমি বুঝে উঠার আগেই আমার মাথায় রড দিয়ে স্বজোরে আঘাত করে। এ ব্যাপারে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বিএসসির এর সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, আমার কাছ চেয়ারম্যান সাহেব গত দেড় বছর পূর্বে ৯৭ হাজার টাকা কর্জ নেয়। উক্ত কর্জকৃত টাকা চাইতে গেলে চেয়ারম্যান প্রথমে আমাকে লাঞ্ছিত করে। তার পরই এই পরিস্থিতি সৃষ্টি হয়। একজন মানুষ গড়ার কারিগর প্রধান শিক্ষক স্থানীয় কিছু যুবকদের সাথে নিয়ে প্রকাশ্যে দিনে দুপুরে বন্দরে একজন জনপ্রতিনিধিকে
মারপিটের ঘটনায় টক অব দ্যা মোকামতলা পরিনত হয়। রাত ৮টায় এ রির্পোট লেখা পর্যন্ত চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com