November 5, 2026, 2:01 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
জননেত্রী শেখ হাসিনা তার পিতার দেখানো পথে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে —– মেয়র লিটন

জননেত্রী শেখ হাসিনা তার পিতার দেখানো পথে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে —– মেয়র লিটন

শার্শা প্রতিনিধি : যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোলমডেল। আজ তার ৭১ তম জন্মদিন। তার জন্মদিনে  এই কামনা যে সকল অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক। বৃহস্পতিবার শার্শার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন শেষে বাগআঁচড়া পূজা মন্দিরে এক সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক আসিফু-উর-দৌল্লা সরদার অলক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ রবিউল হক, ত্র্যান ও সমাজকল্যান সম্পাদক আলতাফ হোসেন, শ্রম সম্পাদক শেখ কোরবান আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা আজিবার রহমান, বাগআঁচড়া পূজা মন্দিরের সভাপতি গোবিন্দ চ্যাটার্জী, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর লতিফ ধাবক, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা শেখ নাজমুল হাসান, শফিক মাহমুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আহসান হাবিব আরিফ ও বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটু।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com