May 7, 2026, 1:53 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
হবিগঞ্জে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

হবিগঞ্জে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল থানার মিরপুর বাজার এলাকা থেকে শুক্রবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র‌্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত-মো. মামুন ওরফে সেতার মিয়া(৪০), সে হবিগঞ্জের বাহুবল উপজেলার গোহারোয়া গ্রামের মো. আব্দুল নুর ওরফে মকবুল হোসেনের ছেলে। র‌্যাব-৯ এর সিনিয়র পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জের বাহুবল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com