September 19, 2026, 7:08 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশব্যাপী আজ শনিবার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা শুরু হয়। এরপর যথাক্রমে মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার-হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচারাদি ও পূজা-অর্চনার মাধ্যমে দুর্গাদেবীর করুণা প্রার্থনা করেন।

আজ বিজয়া দশমীতে ঢাকা মহানগরী ও এর আশপাশের এলাকার বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা এবং সারাদেশে বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দেবীদুর্গাকে বিসর্জন দেয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হিসাব অনুযায়ী, রাজধানীসহ দেশব্যাপী এবার ৩০ হাজার ৭৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৩১টি পূজামণ্ডপে পূজা-অর্চনা চলে।

গত বছরের তুলনায় এবছর ৬৮২টি বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। গত বছর এ সংখ্যা ছিল ২৯ হাজার ৩৯৫টি। গত বছর রাজধানীতে ২২৯ মণ্ডপে দুর্গপূজা অনুষ্ঠিত হয়।
বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার নৌকায় চড়ে মর্তলোকে (পৃথিবী) আসেন। স্বর্গালোকে বিদায় নেন ঘোটক (ঘোড়ায়) চড়ে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com