August 5, 2026, 12:33 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
ব্রাক এনজিও শিবগঞ্জ শাখার ছিনতাই হওয়া টাকা, ট্যাব,মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

ব্রাক এনজিও শিবগঞ্জ শাখার ছিনতাই হওয়া টাকা, ট্যাব,মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ক্বীন ব্রীজ থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ব্রাক ব্যাংক শিবগঞ্জ শাখার সংগঠক শফিকুল ইসলামের ছিনতাই হওয়া টাকা, ট্যাব,মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত- আলী হোসেন প্রকাশ মাইল্লা(২৩),আনহার রাজা চৌধুরী প্রকাশ রনি (২৫)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জালালাবাদ থানার ওসির বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকাল ব্রাক ব্যাংক শিবগঞ্জ শাখার সংগঠক মো. শফিকুল ইসলাম ও তার সঙ্গি অমিত দেব বালুচর পয়েন্টে পৌঁছালে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা কিস্তির ৯৩হাজার ৪শ৩৫ও ট্যাব, মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাইকারীদের ধরতে অভিযান পরিচালনা করেন। এরই মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ছিনতাইয়ে জড়িত বাকি ছিনতাইকারীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি আখতারের বরাত দিয়ে জানান জেদান আল মুসা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com