June 21, 2026, 12:02 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
নাটোরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম পৌরসভার কালিবাড়ি এলাকায় ডোবার পানিতে ডুবে সামিয়া খাতুন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া কালিবাড়ি এলাকার সুমন মিয়ার একমাত্র সন্তান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু হানিফ জানান, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে সামিয়া বাড়ির উঠানের কোণায় থাকা টিউবয়েলের পানি জমার ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনেরা তাকে উদ্ধার করে। পরে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com