September 19, 2026, 9:33 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেট নগরীর কিছু এলাকায় ৭ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সিলেট নগরীর কিছু এলাকায় ৭ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর কুমারপাড়া- চৌহাট্টা সড়ক মেরামত কাজের জন্য কিছু কিছু স্থানে আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

জালালাবাদ গ্যাস পূর্বাঞ্চলের ম্যানেজার মুশফিকুল ইসলাম আনসারী এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটভিউ২৪ডটকমকে।

তিনি বলেন- জালালাবাদ গ্যাস উত্তরাঞ্চল আঞ্চলিক অফিসের অধীনস্থ কুমারপাড়া-চৌহাট্টা সড়ক মেরামত কাজের জন্য কুমারপাড়া-চৌহাট্টাসহ জিন্দাবাজার এলাকার কিছু কিছু এলাকায় আজ শনিবার রাত ১১ টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি এ ব্যাপারে জালালাবাদ গ্যাস উত্তরাঞ্চল আঞ্চলিক অফিসের ম্যানেজার মো. ফজলুল হকের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন। পরে ফজলুল হকের সেলফোনে একাধিকবার ফোন দেয়া হলে সেটি রিসিভ হয়নি।

এছাড়া জালালাবাদ গ্যাসের টেলিফোন নাম্বারে বেশ কয়েকবার ফোন দেয়া সেটি রিসিভ হয়েছে কিন্তু কেউ কথা বলেনি। অন্যদিকে ইমার্জেন্সী সেলফোন নাম্বারে কল দেয়া হলে সেটির বাহক শফিকুল হক ছাতক আছেন বলে জানান।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com