May 7, 2026, 1:54 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
বিশ্বনাথে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিশ্বনাথে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিশ্বনাথ সিলেট) প্রতিনিধি : ফেইসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিশ্বনাথে দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলা সদরে যুবদল নেতা জাহাঙ্গির ও ছাত্রদল নেতা বকুল গংদের মধ্যে এই ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ মধ্যখানে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব চান্দসিরকাপন গ্রামের বাসিন্দা যুবদল নেতা জাহাঙ্গির ও নতুন বাজার এলাকার বাসিন্দা ছাত্রদল নেতা বকুলের মধ্যে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ৭টায় বকুল পুরান বাজারস্থ লতিফ উল্লাহ মার্কেটের সামনে মোটরসাইকেল যোগে বকুল আসলে তার উপর হামলা করেন জাহাঙ্গির। এর কিছুক্ষণ পরে বকুল গংরা সংঘবদ্ধ হয়ে পুরান বাজারে মহড়া দিয়ে জাহাঙ্গিরকে ডাকা ডাকি করতে থাকেন। এসময় জাহাঙ্গির গংরা তাদেরকে ধাওয়া করেন। ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকলে তাৎক্ষণিক থানা পুলিশ মধ্যখানে অবস্থান নিয়ে লাঠিচার্জ করে উভয় পক্ষকে সড়িয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। এসময় বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতংক বিরাজ করে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com