November 4, 2026, 3:58 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
হিজলী দক্ষিনপাড়া বায়তুন-নূর জামে মসজিদের ছাদঢালাই কাজের উদ্বোধন

হিজলী দক্ষিনপাড়া বায়তুন-নূর জামে মসজিদের ছাদঢালাই কাজের উদ্বোধন

কাগইল (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রবিবার বগুড়ার গাবতলী কাগইলের হিজলী দক্ষিনপাড়া বায়তুন নূর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ সুরাইয়া জেরিন রনি। এ সময় উপস্থিত ছিলেন কাগইল নায়েব উল্যা সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, শিক্ষক আইযুব আলী, সমাজসেবক লুৎফর রহমান, আব্দুল বারী, হায়দার আলী, হারুন, ডাঃ আবুজার, ধলু, জাফর, আইনুর, রেজাউল, বাবলু, সবুজ, আরিফুল, ইউনুছ, জাহিদুল, মেহেদুল, শাহাবুদ্দিন, সাহাদত, ফারুক, মিনারুল, ইউসুফ প্রমূখ। মসজিদটি নির্মানের জন্য বগুড়া-৭ (গাবতলী এলাকার) এমপি এড্যাভোকেট মুহাম্মাদ আলতাফ আলী ২০হাজার টাকা ও ২টি সোলার প্রদান করেছেন। উদ্বোধন কালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি মসজিদের নির্মান কাজের জন্য ১০হাজার টাকা বরাদ্দ প্রদানের ঘোষনা দেন। এরপর তিনি গ্রামবাসীর সঙ্গে সৌজন্যে সাক্ষাতকালে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com