May 7, 2026, 3:08 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
জ্ঞান ফিরেছে কেয়া চৌধুরীর

জ্ঞান ফিরেছে কেয়া চৌধুরীর

সিলেট প্রতিনিধি : হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর জ্ঞান ফিরেছে এবং তিনি এখন অনেকটাই সুস্থ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে. মাহবুবুল হক বলেন, কেয়া চৌধুরী আশংকামুক্ত। এখন অনেকটা সুস্থ আছেন। সারাদিন ব্যস্ত থাকায় শরীর দুর্বল হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এখন তার জ্ঞান আছে। তিনি আরো বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন নেই।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবলের মিরপুর বেদেপল্লিতে এমপি কেয়া চৌধুরীর সভায় হামলা চালায় স্থানীয় যুবলীগ। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মিরপুর বাজারে চৌমুহনায় প্রতিবাদ সভার আয়োজন করে কেয়া চৌধুরীর অনুসারীরা। সভায় তিনি বক্তব্য প্রদানকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর তাকে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com