June 21, 2026, 2:32 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনের রাস্তায় কয়েকটি গাড়ি ভাংচুর

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনের রাস্তায় কয়েকটি গাড়ি ভাংচুর

 সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনের রাস্তায় আকস্মিক কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টার দিকে একদল যুবক ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে গাড়ি ভাংচুর করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
কয়েকজন অটোরিক্সা চালকের অভিযোগ, মিছিলকারীরা দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এর মধ্যে সিলেট থ সিরিয়ালের-১১৭৩২৮, ১১৯২৫৪, ১১৫৪৮২, ১২৫০৪২, ১২৬০৩৮, ১১৯৫১০ কয়েকটি অটোরিক্সা রয়েছে। ভাংচুর হওয়া আরো কিছু গাড়ি ঘটনার পর পরই ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, এ ভাংচুরের প্রতিবাদে মেডিকেল রাস্তার সম্মুখে আধা ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ চালকরা। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
কোতয়ালী থানার ওসি গৌসুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com