September 19, 2026, 9:54 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রেনের সহকারী চালক নিহত

রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রেনের সহকারী চালক নিহত

ঢাকা রাজশাহী রেলরুটের গাজীপুরের বক্তারপুর এলাকায় এসময় আহত হন অন্তত ১০ যাত্রী।
নিহত নূর আলম শরীফ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শশা গ্রামের মমিন শরীফের ছেলে। তিনি ট্রেনের চালক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৬ ঘণ্টা পর সকাল ৮টার দিকে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইব্রাহিম চৌধুরী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস কালিয়াকৈর উপজেলার বক্তারপুর রেলক্রসিংয়ে পৌঁছলে রয়েল গ্রুপের একটি বিকল ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ট্রেনের সহকারী চালক ঘটনাস্থলে মারা যান। পরে বগি বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিনের সাথে ৪টি বগি নিয়ে ট্রেনটি খাড়াজোড়া এলাকায় পৌঁছে এবং অপর ৭টি বগি ঘটনাস্থলে থেকে যায়। দুর্ঘটনায় ট্রেনের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজন যাত্রীর অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সকাল ৮টার দিকে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com