June 21, 2026, 1:34 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় শ্বশুরবাড়ীতে থাকা বউকে দা’য়ের ভয় দেখিয়ে নিতে এসে সেই দা দিয়ে খুন হলেন স্বামী

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় শ্বশুরবাড়ীতে থাকা বউকে দা’য়ের ভয় দেখিয়ে নিতে এসে সেই দা দিয়ে খুন হলেন স্বামী

  সেই দা দিয়েই তাকে ১০ টুকরো করলো শ্যালক। নিহত সরণ বাউরির (৪০)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮ টার উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে এই খুনের ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক সুশান বাউরিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাতলাপুর চা বাগানের নিহত সরণ বাউরির স্ত্রী একই বাগানের লতিকা বাউরি (৩২) পারিবারিক কলহের জের ধরে দীর্ঘ দিন থেকে শ্বশুরবাড়ীতে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে তাকে শ্বশুরবাড়ী থেকে নিতে আসেন। এ সময় সে যেতে না চাইলে তাকে দা’র ভয় দেখিয়ে বাড়ীতে নিতে চাইলে এতে বাধা দেন শ্যালক সুশান বাউরি (২৫)। এনিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে সুশান দুলাভাইর কাছ থেকে দা কেড়ে নিয়ে সেই দা দিয়ে দুলাভাই সরণ বাউরিকে কেটে ১০ টুকরো করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সরণ বাউরির ১০ টুকরো লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত শ্যালক সুশার বাউরিকে আটক করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com