September 19, 2026, 9:51 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ঝিনাইদহের দোগাছী ইউনিয়নে আড়াই’শ কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ বিতরণ

ঝিনাইদহের দোগাছী ইউনিয়নে আড়াই’শ কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের দৌগাছী ইউনিয়নে সাড়ে আড়াই’শ কৃষকদের মাঝে বিনামুল্যে জিংক সমৃদ্ধ (ব্রি-ধান-৬২ ও ৭৪ ) ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদে এ ধান বীজ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান ইছাহাক আলী জোয়ার্দ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শংকর কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,উন্নয়ন ধারার প্রকল্প পরিচালক প্রফুল্ল কুমার, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মেদ রনি। অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন ধারার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম। পরে হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় উন্নয়ন ধারার আয়োজনে ওই এলাকার আড়াই’শ কৃষকদের মাঝে ৩ কেজি করে জিংক সমৃদ্ধ ব্রি-ধান-৬২ ও ৭৪ এর বীজ বিতরণ করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com