November 4, 2026, 7:35 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
জগন্নাথপুরে রাস্তার কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর থেক

জগন্নাথপুরে রাস্তার কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর থেক

জগন্নাথপুরে রাস্তার কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ
 
 জগন্নাথপুরের রানীগঞ্জ-শিবগঞ্জ সড়কের প্রায় ২১০০ মিটার পাকা সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।  সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর  উপজেলার রানীগঞ্জ ইউনিয়নবাসীর বহুল প্রত্যাশিত রানীগঞ্জ-শিবগঞ্জ সড়কের প্রায় ২১০০ মিটার পাকা সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মে জনমনে ক্ষোভ  দেখা দিয়েছে। সড়কের বক্স ভরাটের নামে নিম্নমানের ইট ও বালু দিয়ে কাজ করা হচ্ছে। যার ফলে সড়কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পড়েছেন অত্র এলাকার জন সাধারন।
জগন্নাথপুর এলজিআইডি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রানীগঞ্জের ইসলামপুর হতে আছিমপুর পর্যন্ত ২১০০ মিটার সড়ক প্রায় ১ কোটি ১০ লাখ টাকার কাজ পেয়েছেন  সুনামগঞ্জের ঠিকাদার মাহবুব আলম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে,রানীগঞ্জ-শিবগঞ্জ সড়কে নিম্নমানের   সামগ্রী দিয়ে কাজ চলছে। যেভাবে কাজ করা হচ্ছে তাতে মাস খানেক চলার পর রাস্তাটি ভেঙ্গে পরার সম্ভবনা রয়েছে। এ ব্যাপারে  ইসলামপুর গ্রামের মোঃ দুদু মিয়া, কাসেম মিয়া ও  আছিমপুর গ্রামের  আব্দুল জলিল সহ  অনেকে জানান,দায়িত্ব থাকা মানুষদের ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার। স্থানীয় বাসিন্দারা আরো জানান, নির্মাণ শ্রমিকরা জানিয়েছে এ ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। রাস্তাটির বক্স ভরাটের পর মাটি বসানোর জন্য রুলার ব্যবহার না করে ট্যাফে ট্রাক্টর (কুত্তা গাড়ী) ব্যবহার হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সত্য বলে মনে হচ্ছে। আমরা চাই রানীগঞ্জ-শিবগঞ্জ বাজারের রাস্তার কাজ সঠিক ভাবে হউক। এ ব্যাপারে রাস্তার কাজের ঠিকাদার  মোঃ মাহবুব প্র জানান, রাস্তার কাজ যেভাবে করার কথা সেভাবে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা ইঞ্চিনিয়ারের সাথে কথা বলুন।
 জগন্নাথপুর এলজিইডির ইঞ্চিনিয়ার মোঃ রফিকুল ইসলাম সাথে যোগাযোগে তিনি বলেন, রাস্তার কাজের খোজ খবর নিয়ে দেখছি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com