November 5, 2026, 2:40 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
পটুয়াখালী-কুয়াকাটা মহসড়কের বসাকবাজার এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের সংঘর্ষে

পটুয়াখালী-কুয়াকাটা মহসড়কের বসাকবাজার এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের সংঘর্ষে

চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক মো. ফারুক ও তার সহকারী মো. আলমগীর, তাদের বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। আহত ব্যক্তির নাম আপানূর, তিনি সবজি ব্যবসায়ী।
পটুয়াখালী সদর থানা পুলিশ জানায়, সবজিবাহী ট্রাকটি যশোর থেকে কলাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পটুয়াখালীর বসাকবাজার এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ফারুক ও হেলপার আলমগীর নিহত হন। আহত আপানূরকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com