June 21, 2026, 4:05 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
জগন্নাথপুরে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

জগন্নাথপুরে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

জগন্নাথপুরে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে  বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা!!
মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুরপ্রতিনিধি,.. জগন্নাথপুরে পুলিশের বাধার মুখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৩ রা ডিসেম্বর)  বিকালে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর সদরের ভূমি অফিসের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের বাধার মুখে মিছিলটি ফিরে স্থানীয় কামাল কমিউনিটি সেন্টার এলাকায় গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমএ শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা, আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও সাবেক কৃতী ফুটবলার আবিবুল বারী আয়হান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তাজিবুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহিন মিয়া, জিলু মিয়া, শামসুন্নুর, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, যুগ্ম-সম্পাদক আবদুল কাহার, লিংকন মিয়া, আলী হোসেন, মহসিন আহমদ, সৈয়দ আনিস আহমদ, হিরন মিয়া, আবুল ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মোদাব্বির হোসেন রবিন, আবদাল মিয়া, প্রচার সম্পাদক আবদুল মনাফ, সহ-সম্পাদক আব্বাস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিন আহমদ, জাবেল আহমদ, লাল মিয়া, কমর উদ্দিন, আতিক মিয়া, জমির উদ্দিন, আবু মিয়া, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ, জয়নুল হক জয়, আলী আফরোজ প্রমূখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com