June 21, 2026, 5:52 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
জগন্নাথপুরে রোকেয়া দিবস পালিতঃজয়িতাদের সংবর্ধনা প্রদান

জগন্নাথপুরে রোকেয়া দিবস পালিতঃজয়িতাদের সংবর্ধনা প্রদান

জগন্নাথপুরে রোকেয়া দিবস পালিতঃজয়িতাদের সংবর্ধনা প্রদান
 মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধি,… জগন্নাথপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার(৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার পরিচালনায়” জয়িতাদের অন্বেষণে বাংলাদেশ ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক কর্মকর্তা অরুপ সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা ফায়ার সার্ভিস লিডার নব কুমার সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী, মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ। সভায় বিভিন্ন পর্যায়ে সফল নারী মার্জিয়া বেগম, অর্পনা দাস ও রোকসানা বেগম সহ ৩ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com