September 19, 2026, 10:38 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত ২

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত ২

টাঙ্গাইলে বাস-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ নারীনিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টারদিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বড় বিন্যাফৈর গ্রামের সোহেল রানার স্ত্রী রনি বেগম (২৬) এবং মৃত তোরাপ আলীর স্ত্রী তারাবানু (৬০)। আহতরা হলেন- সোহেল রানা, অন্তর ও আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সিএনজি চালিত অটোরিক্সাযোগে ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তিনজন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনার কারণে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে। বাসের কাউকে আটক করা যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।tr24/ns/-


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com