September 20, 2026, 1:07 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
জগন্নাথপুরে মসজিদের গেইট ভাঙতে গিয়ে গুলিবর্ষন-আটক ৪

জগন্নাথপুরে মসজিদের গেইট ভাঙতে গিয়ে গুলিবর্ষন-আটক ৪

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধি,…. জগন্নাথপুরের বুধরাইলে গভীর রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী মসজিদের গেইট ভাঙতে গিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার ভোর রাতে ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয়রা। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে  জানাযায়, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর  উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের হারুন মিয়া ও একই গ্রামের তারিফ উল্লার পক্ষের লোকজনের মধ্যে গ্রামের মসজিদের গেইট নির্মানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে র্প্বূব বিরোধ চলছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা চলছে। তাদের মধ্যে সংর্ঘষের ঘটনাও ঘটেছে।
এরই জের ধরে বৃহস্পতিবার(২১ সে ডিসেম্বর)  দিবাগত রাত ৩টার দিকে তারিক উল্লার ছেলে আকবুল হোসেনের নেতৃত্বে ভাড়াঠিয়া একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা মসজিদের গেইট ভাঙ্গতে শুরু করলে এ সময় প্রতিপক্ষ তারিফ উল্লাহ ‘র লোকজন বিষয়টি টের পেয়ে তারা সংঘবদ্ধ হয়ে বাঁধা প্রদান করতে এগিয়ে এলে এ সময় সন্ত্রাসীরা ৬/৭ রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ওই সময় গেইট ভাঙার কাজে নিয়োজিত ৪ জন শ্রমিককে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছেন।
আটককৃতরা হলেন চট্রগ্রামের সাতকানিয়া থানার ঘাটিয়া ডাংগা গ্রামের ম,ৃত গোলাম নবীর ছেলে আহাম্মদ মিয়া (৫০), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার জোরহাইল গ্রামের মৃত ছোবার উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (২৭), একই থানার বটতলা গ্রামের হাদিস মিয়ার ছেলে রানা আহমদ (২২) ও শিবপাশা গ্রামের হারাধন মিয়ার ছেলে কাজল মিয়া (২৩)।
 এ ব্যাপারে হারুন মিয়ার ভাতিজা মোস্তাক আহমদ মুজাহিদ জানান, তারিফ উল্লার ছেলে আকবুলের নেতৃত্বে ২০/২৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মসজিদের গেইট ভাঙন শুরু করে । আমরা তাদের বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা ৮/৯ রাউন্ড গুলিবর্ষন করা পালিয়ে যায়। তারা মসজিদের গেইটের দু’টি পিলার আংশিক ক্ষতিগ্রস্থ করেছে। তাদের হামলায় আনাছ মিয়া (১৮) ও রাজিয়া বেগম (৪০) আহত হয়েছেন। এর মধ্যে আনাছ মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত আকবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
জগন্নাথথপুর থানার ওসি (তদন্ত) মঈন আহমদ  জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৪ জন আটক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com