November 5, 2026, 2:40 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আজ সোমবার থেকে বাড়বে স্বর্ণের দাম

আজ সোমবার থেকে বাড়বে স্বর্ণের দাম

গতকাল রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনা ৪৯ হাজার ৩৩৯ টাকায় বিক্রি হবে। রবিবার এই মানের সোনা বিক্রি হয়েছে ৪৭ হাজার ৮২২ টাকায়। ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দরও ভরিতে বাড়ছে এক হাজার ৪০০ টাকা করে । এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে বাড়ছে ৮৭৫ টাকা ।

এর আগে গত ২৬ নভেম্বর সোনার দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ২৫ ডিসেম্বর থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং জাতীয় স্বার্থে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ঘোষিত স্বর্ণ নীতিমালা দ্রুত প্রণয়ন এবং বাস্তবায়নের দাবি জানানো হয়।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে ২১ ক্যারেট মানের সোনা ৪৭ হাজার ১২২ টাকায় বিক্রি হবে। রবিবার পর্যন্ত এই মানের সোনার দর ছিল ৪৫ হাজার ৭২৩ টাকা। ১৮ ক্যারেট মানের সোনা বিক্রি হবে ৪১ হাজার ৮৭৪ টাকায়। রবিবার পর্যন্ত বিক্রি হয়েছে ৪০ হাজার ৪৭৪ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ২৫ হাজার ৬৬১ টাকায়, যা রবিবার বিক্রি হয়েছে ২৪ হাজার ৭৮৬ টাকায়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com