September 20, 2026, 1:09 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই বিতরণ শুরু

সিলেটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই বিতরণ শুরু

সারা বছর অধ্যায়ন সাধনার পর শেষ হতে যাচ্ছে পুরনো বছর। নতুন বছর শুরু হওয়ার কয়েকদিন বাকী। ইতোমধ্যে আগামী বছরের নতুন বইয়ের ঘ্রাণ সিলেটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বইতে শুরু করেছে।সেইসব নতুন বই বিতরণ করা হবে আগামী পহেলা জানুয়ারি। ঐদিন অনুষ্ঠিত দেশব্যাপী বই উৎসবে মাতবে সিলেট বিভাগও।এই উৎসবে সিলেট বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে প্রায় ৮০ লাখ নতুন বই।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, প্রতিবারের ন্যায় এবারও সিলেটে পর্যাপ্ত পরিমাণ বই এসেছে। সিলেট বিভাগের ৫ হাজার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭ হাজার ৯২৪টি বেসরকারি বিদ্যালয় একসাথে বই পেয়েছে।

এবারের সিলেট বিভাগে ১৬ লাখ ৬৮ হাজার ৭০৭জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ হবে ৭৯ লাখ ৯৪ হাজার ৪২৮টি। ইতোমধ্যে সিলেটের সকল প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছে গেছে।

সূত্রে আরো জানা যায়, বিভাগে ৫ হাজার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সিলেটে ১ হাজার ৪৫৩টি, সুনামগঞ্জে ১ হাজার ৪৬৫টি, হবিগঞ্জে ১ হাজার ৪১টি ও মৌলভীবাজারে ১ হাজার ৪৮টি এবং ১ হাজার ৪২৪টি কেজি স্কুল, ২ হাজার ২৪৯টি আনন্দ স্কুল, ৩ হাজার ৯৪৮টি এনজিও পরিচালিত স্কুল ও ৩০২টি মাদ্রাসায় একসঙ্গে এ বই বিতরণ করা হবে।

সিলেটের বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহিমনা আক্তার জানান, সিলেট থেকে এবার  ৮২ লাখ ৪৬ হাজার ৭১৬ টি বইয়ের চাহিদা পাঠানো হয়। এ চাহিদার বিপরীতে  ৭৯ লাখ ৯৪ হাজার ৪২৮টি বই এসেছে। সিলেটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন বই পাওয়ায় প্রতিটি বিদ্যালয় এখন বই উৎসব উদযাপনে প্রস্তুত।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com