November 5, 2026, 2:48 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুনামগঞ্জের নোয়াখালী-জামলাবাজ সেতু

১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুনামগঞ্জের নোয়াখালী-জামলাবাজ সেতু

 স্টাফ রিপোর্টার   প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুনামগঞ্জের নোয়াখালী-জামলাবাজ সেতু। এই সেতুটি নিমিত হলে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক, পাথারিয়া ও জয়কলস ইউনিয়নের  হাজার হাজার  মানুষ উপজেলা সদরের সাথে সহজে ও স্বল্প সময়ে যোগাযোগ করতে পারবেন। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে  নোয়াখালী, জামলাবাজ, মির্জাপুর, মানিকপুর, ফতেপুর, উজানীগাঁও গ্রামের মানুষের র্দীঘদিনের স্বপ্ন পূরণ হবে।
জানা যায়, সুনামগঞ্জ জেলাধীন দক্ষিণ সুনামগঞ্জ  উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী-জামলাবাজ এলাকার কালনী নদীর উপর ১৩ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ২৮৩ টাকা ব্যয়ে ১৬০মি. লম্বা সেতু নির্মাণ করা
হবে। প্রকল্পটির কাজ আগামী ২৮/০২/২০১৯ সালে শেষ হওয়ার কথা রয়েছে। সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার নবারুণ ট্রেডার্স লি. ইতিমধ্যে কাজ শুরু করেছে।
এ ব্যাপারে অত্র উপজেলার  জামলাবাজ গ্রামের অনেকেই তাদের মতামত ব্যাক্ত করতে গিয়ে বলেন,  সেতুটির কাজ শেষ হলে আ জনদুর্ভোগ একবারেই কমে যাবে। আমরা উপজেলা সদরে ও নোয়াখালী বাজারে কম সময়ে যাতায়াত করতে পারব।
জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া বলেন, সেতুটি নির্মিত হলে উপজেলা সদরের সাথে যোগাযোগ সহজ হবে। আগে যেখানে দেড় ঘন্টা সময় লাগতো সেখানে মাত্র ১৫-২০ মিনিট সময় লাগবে। উপজেলা প্রকৌশলী রুবাইয়াত জামান বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই সেতুটির কাজ পুরুদমে শুরু হবে। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ইতিমধ্যে কর্মস্থলে এসে প্রাথমিক কাজ শুরু করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com