September 19, 2026, 6:38 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
এলাকায় শোকের ছায়া,,, বগুড়ার শিবগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে ২ শিশুর অকাল মৃত্যু

এলাকায় শোকের ছায়া,,, বগুড়ার শিবগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে ২ শিশুর অকাল মৃত্যু

এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর অকাল মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন, শোভন (৬) ও নাহিদ (৬)।
বৃহস্পতিবার (০৩আগস্ট) সকাল অনুমান ১১টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকায় শোকের ছায়া।
শোভন ওই গ্রামের মাহের আলীর ছেলে এবং নাহিদ একই গ্রামের ময়নুলের ছেলে বলে জানা যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিদ মাহমুদ খান শিশু ২টির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উল্লেখিত এলাকার বাড়ির পাশে ২টি শিশু খেলা করছিল এসময় অাকস্বিক ভাবে একজন পুকুরে পড়ে গেলে অপর খেলার সাথী তাকে তুলতে গেলে সেও পানিতে ডুবে মারা যায়। এঘটনায়
ওই গ্রামের বাসিন্দা রাসেল নামের এক ব্যক্তি জানান, শিশু ২টি বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করতে দেখে ছিলাম। সকাল ১১টায় প্রথমে শোভন ওই পুকুরে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে তার সংঙ্গী নাহিদ পুকুরে ঝাঁপ দেয় এবং সেও ডুবে যায়। পরে গ্রামবাসী তাদের মৃত লাশ উদ্ধার করে।
রাসেল মাহমুদ বলেন, ঘটনার সময় সেখানে ২ দুই শিশু ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। তবে দূর থেকে নাহিদের দাদি কল্পনা বেগম ওই ঘটনাটি দেখেছিলেন। কিন্তু অনেক দূরে থাকায় তিনি দৌড়ে গিয়েও তাদের বাঁচাতে পারেনি। নাহিদ তার বাবা-মার একমাত্র সন্তান ছিল। ২শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com