November 5, 2026, 2:53 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্রী রোমেনাকে ধর্ষনকারী ইউনুছ গ্রেফতার

জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্রী রোমেনাকে ধর্ষনকারী ইউনুছ গ্রেফতার

মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি  # জগন্নাথপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী রুমেনা ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ইউনুস মিয়া(২৫)কে অবশেষে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিশ্বস্ত সুত্রে জানাযায়,রোববার(১৪ জানুয়ারি)  বিকালে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান-২ এর নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ জেলা সদরে অভিয়ান চালিয়ে  জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ছকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে ইউনুছ মিয়া(২৫)।কে সুনামগঞ্জ কোর্টের পার্শ্ববর্তী এলাকা থেকে  গ্রেফতার করেছে।সে দীর্ঘ দিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আত্বগোপনে ছিল।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান  জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে
উল্লেপ, বিগত ১৭ সালের ২৫ জুলাই জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের কৃৃষক আখলুছ মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্রী রুমেনা বেগমকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক ধর্ষণ করে কথিত  বখাটে যুবক ইউনুছ মিয়া(২৫)। ৩১ জুলাই লজ্জায় ও অপমানে রুমেনা বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই জুনেদ মিয়া ৬ জনের বিরুদ্ধে ধর্ষনের পর হত্যার প্ররোচনার দায়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার প্রায় ৫ মাস পর পুলিশ গোপন সংবাদের ভিত্ত্বিত্বে ইউনুছকে গ্রেফতার করেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com