September 20, 2026, 2:03 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
শিশু মো. ইমনের (০৫) অভিভাবকের সন্ধান চায় পুলিশ

শিশু মো. ইমনের (০৫) অভিভাবকের সন্ধান চায় পুলিশ

অভিভাবকহীন শিশু মো. ইমনের (০৫) অভিভাবকের সন্ধান চায় পুলিশ। এক্ষেত্রে সিলেট মহানগরের শাহপরাণ থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। ওই শিশুটি তার পিতার নাম আমির আলী এবং মাতার নাম পূর্নিমা বলে জানালেও বিস্তারিত ঠিকানা জানাতে পারছে না। বর্তমানে তাকে বাগবাড়ী এলাকায় সেফহোমে রাখা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান, ‘জনৈক রমজান আলী শিশুটিকে শাহপরাণ মাজার গেইট এলাকা থেকে উদ্ধার করে রোববার থানায় নিয়ে আসেন। শিশুটি তার বিস্তারিত ঠিকানা জানাতে পারছে না। তার অভিভাবকের সন্ধান না পাওয়ায় আদালতের মাধ্যমে নগরীর বাগবাড়ীর মহিলা ও শিশু কিশোরীদের নিরাপদ আবাসনে (সেফহোমে)তাকে রাখা হয়েছে।’

কেউ ইমনের প্রকৃত অভিভাবকের সন্ধান পেলে শাহপরাণ থানায় (০১৭১৩-৩৭৪৩১০) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com