June 21, 2026, 5:10 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
সিলেট বিভাগীয় বিএনপির মহাসমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ

সিলেট বিভাগীয় বিএনপির মহাসমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পরিত্যক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে। তার কোনো ক্ষতি হলে দায়ভার সরকারকেই নিতে হবে। বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

সিলেট বিভাগীয় বিএনপির মহাসমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ শেষে সোমবার রাতে নগরীর বন্দরবাজারের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করতে গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ অান্দোলন চালিয়ে যেতে বলেছেন। এ কারণে মঙ্গলবারে সিলেটে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, সিলেটবাসী সমাবেশের ব্যাপারে ব্যাপক সাড়া দিয়েছে। এর মাধ্যমে মঙ্গলবার সিলেটে জনসমুদ্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে যদি সরকারের টনক না নড়ে তবে যেভাবে টনক নড়বে সেভাবে বিএনপি ব্যবস্থা নেবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি আগের যেকোনো সময়ের চেয়ে এখন ঐক্যবদ্ধ রয়েছে। মিথ্যা মামলায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে কারাদণ্ড দেয়ায় সরকারকে ধিক্কার দিচ্ছে দেশবাসী।’

এসময় চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com