September 19, 2026, 11:31 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
রমজানে সেহরি ও ইফতারে উল্টাপাল্টা খাবার গ্রহণের কারণে হঠাৎ করেই কখনো কখনো এসিডিটির মাত্রা বেড়ে যায়

রমজানে সেহরি ও ইফতারে উল্টাপাল্টা খাবার গ্রহণের কারণে হঠাৎ করেই কখনো কখনো এসিডিটির মাত্রা বেড়ে যায়

। আবার কখনো খাবারের অনিয়মের কারণে এসিডিটি উদ্রেক হতে পারে। তাই এসিডিটি থেকে উত্তরণের উপায় নিয়ে নিচে আলোচনা করা হলো:

ছোট ছোট টুকরো খান :
খাবারের বড় টুকরো নয় বরং ছোট ছোট টুকরো খান। এছাড়া খাওয়ার সময় তা ভালোভাবে চিবিয়ে খেতে ভুলবেন না। ছোট টুকরোর খাবার খাওয়া হলে খাবারের পরিমাণও কমানো সম্ভব। এতে এসিডিটি থেকে মুক্ত থাকা সহজ হবে।

ট্রিগার জেনে রাখুন :
অনেকেরই কোনো একটি নির্দিষ্ট খাবারের মাধ্যমে এসিডিটি শুরু হয়। আপনার ঠিক কোন খাবারটিতে এসিডিটি হয় তা জেনে রাখুন। অনেকেরই কোনো মসলাদার খাবার, অ্যালকোহল, ক্যাফেইন ইত্যাদিতে এসিডিটি শুরু হয়। সে খাবারটি এড়িয়ে চললেই এসিডিটি এড়িয়ে চলা সহজ হবে।

পানীয় থেকে বিরত থাকুন :
অনেকেরই সোডা, ফিজি ড্রিংক্স ও অ্যালকোহলে এসিডিটি হতে পারে। তাই প্রয়োজনে এসব পানীয় বাদ দিন। প্রয়োজনে বিশুদ্ধ পানি পান করুন। এছাড়া কমলা বা লেবুজাতীয় নয় এমন জুস পান করতে পারেন।

খাবার শেষে ক্যাফেইন পান থেকে বিরত:
খাবারের শেষে চা-কফি কিংবা অনুরূপ ক্যাফেইন পান করবেন না। ক্যাফেইন পেটে অ্যাসিডিটি সমস্যা সৃষ্টি করতে পারে। এ তালিকায় রয়েছে কোমল পানীয় ও চকলেটও।

অ্যান্টাসিড সঙ্গে রাখুন : 
বাড়তি অ্যাসিডিটি সমস্যায় অসুস্থ হয়ে যাওয়া রোধ করতে অ্যান্টাসিড সঙ্গে রাখুন। এটি বিপদের সময় কাজে লাগতে পারে।

খাওয়ার পরই ঘুম নয় : 
খাওয়ার পর যদি আপনি শুয়ে ঘুমান তাহলে তা পেটে এসিডের মাত্রা বাড়াতে পারে। মূলত শুয়ে থাকলেই এসিডের মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই খাওয়ার পর কয়েক ঘণ্টা অপেক্ষা করে তারপর ঘুমাতে যান।

খাওয়ার আগে-পরে হাঁটুন : 
খাওয়ার আগে ও পরে কিছুক্ষণ হেঁটে নিন। এছাড়া পর্যাপ্ত আলো ও বাতাসে হাঁটলে তা আপনার স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন পেটের খাবারও হজমে সহায়ক। আর এতে এসিডিটি সমস্যাও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিডি প্রতিদিন/২০ মে ২০১৮/হিমেল


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com