May 7, 2026, 8:23 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
সিলেটে খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ফুলকলিকে ৭০ হাজার টাকা জরিমানা

সিলেটে খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ফুলকলিকে ৭০ হাজার টাকা জরিমানা

করেছে জেলা প্রশাসন পরিচালিত বাজার মনিটরিং টিম। মূল্য তালিকা টাঙানো না থাকায় সোমবার বিকেলে ফুলকলির বন্দরবাজার শো-রুমে এ অভিযান পরিচালনা করা হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী ও কোমল পানীয় জব্দ করে ধ্বংস করা হয়েছে।

অভিযানে ফুলকলি ছাড়াও বন্দরবাজারের লালবাজারের ত্রিবেদী স্টোরে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা ও চড়া দামে সবজি বিক্রির অপরাধে মুমিন নামে এক সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক। ভোক্তা অধিদফতরের মার্কেটিং কর্মকর্তা মোর্শেদ কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমজানে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের অভিযান অব্যহত থাকবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com