May 7, 2026, 9:10 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে চার নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে চার নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ

সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে চার নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চলিয়ে তাদের আটক করে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আবদুল ওয়াহাব।

তিনি জানান, এ অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিএম হামিদুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জানু মিয়া। আটক নারী-পুরুষদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরের রাজমনি ও দক্ষিণ সুরমার হোটেল সেতারায় অভিযানে যায় ডিবি পুলিশের দুটি দল। এ সময় জিন্দাবাজার পয়েন্টস্থ হোটেল রাজমনি (আবাসিক) থেকে আটজন ও দক্ষিণ সুরমার হোটেল সেতারা (আবাসিক) থেকে দুইজনকে আটক করা হয়। রাজমনিতে পাঁচ পুরুষ ও তিন নারী আর সেতারা থেকে হোটেল ম্যানেজার ও এক নারীকে আটক করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com