September 20, 2026, 2:58 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেট নগরীর মিয়া ফাজিল চিশত এলাকায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সিলেট নগরীর মিয়া ফাজিল চিশত এলাকায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সিলেট নগরীর মিয়া ফাজিল চিশত এলাকায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি চিঠি পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে মিয়া ফাজিল চিশত ১৬২/১ বাসার একটি কক্ষে সিলিং ফ্যানে ঝুলানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জেসমিন আক্তার (১৬) গোয়াইঘাট উপজেলার সালুটিকর বৈটাখালী গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের মেয়ে।। তিনি ঐ বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

বাসার গৃহকর্তা ওমর খৈয়াম জানায়, পারিবারিক কাজে বাইরে ছিলেন তারা। ঘরে জেসমিনকে তালাবদ্ধ করে রেখে যান। রাতে বাসায় এসে তালা খুলে ঢোকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় বিভিন্ন কক্ষ তল্লাসী করেন। এ সময় শোবার কক্ষে জেসমিনের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানানো হয়।

পুলিশ জানায়, ওই কক্ষে একটি চিঠি পাওয়া গেছে। এতে জেসমিন তার মা’র কাছে ক্ষমা চেয়ে লিখে গেছে, আমাকে ক্ষমা করে দিও আমি ভুল করেছি!

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com