November 5, 2026, 3:01 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
কমলাপুর স্টেশনে আসেন। দুদকের উপপরিচালক মাহমুদ হাসানের নেতৃত্বে এই টিমটি

কমলাপুর স্টেশনে আসেন। দুদকের উপপরিচালক মাহমুদ হাসানের নেতৃত্বে এই টিমটি

আজ রবিবার কমলাপুর রেলস্টেশনে ২৬টি কাউন্টারে সকাল থেকেই বিক্রি হচ্ছিল ১২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট। অগ্রিম টিকিট বিক্রিতে অব্যবস্থাপনা বা যাত্রীদের অভিযোগ আছে কিনা তা জানতে এবং সার্বিক বিষয়ে খোঁজ নিতে ১০ সদস্যের একটি টিম বেলা ১২টার দিকে টিকিট কাউন্টারগুলোর সামনে গিয়ে অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। তারা টিকিট ঠিকমতো পাচ্ছেন কিনা জানতে চাইলে এক টিকিটপ্রত্যাশী বলেন, সাধারণ টিকিট পাওয়া যাচ্ছে তবে সকাল থেকেই এসি টিকিট পাওয়া যাচ্ছে না। এ সময় তিনি অগ্রিম টিকিটপ্রত্যাশী অন্য যাত্রীদের সঙ্গে কথা বলেও সার্বিক বিষয় খোঁজ-খবর নেন।

কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তীর কক্ষে দুদক টিম প্রবেশ করে তাকে সঙ্গে নিয়ে টিকিট কাউন্টারের ভেতরের অংশের কার্যক্রম ঘুরে দেখেন।

দুদকের উপপরিচালক মাহমুদ হাসান সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, যাত্রীরা যেন দুর্নীতিমুক্ত এবং ঝামেলাহীনভাবে ঈদের অগ্রিম টিকিট কিনতে পারেন সে বিষয়গুলো নিশ্চিত করতেই আমাদের আসা। কিছু অভিযোগ ক্ষতিয়ে দেখতে আমাদের টিম পরিদর্শনে এসেছে, অনেকের সঙ্গে কথা বলে ঘুরে দেখছি সার্বিক ব্যবস্থাপনা। দুর্নীতিমুক্ত ও ঝামেলাহীনভাবে যেন যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারেন সে লক্ষ্যে দুদকের অবস্থান থেকে আমাদের যা যা করার দরকার তা করবো।

পরে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, উনারা এসে টিকিট কাউন্টের ভেতরে-বাইরে ঘুরে দেখে সবার সঙ্গে কথা বলেছেন এবং সার্বিক বিষয়ে খোঁজ নিয়েছেন।

কমলাপুর স্টেশন পরিদর্শনে আসা টিমে উপপরিচালক মাহমুদ হাসান ছাড়াও, উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলামসহ ১০ সদস্য পরিদর্শনে অংশ নেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com