November 4, 2026, 9:23 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
নগরীতে হকারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন(সিসিক)।

নগরীতে হকারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন(সিসিক)।

নগরীতে হকারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন(সিসিক)। মঙ্গলবার দুপুর ১২টায় নগরী বন্দরবাজার থেকে সুরমা মার্কেট পয়েন্ট এবং বন্দরবাজার থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত হকারদের বিরুদ্ধে অভিযান চালান মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মেয়রের সাথে উপস্থিত ছিলেন।

এদিকে, সোমবারের ঘটনায় সিলেট কোতয়ালী থানায় মামলা দায়ের করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। মামলায় মহানগর হকার্স লীগ নেতা আব্দুর রকিবকে প্রধান আসামী করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাহাব উদ্দিন শিহাব। তিনি জানান, কর্পোরেশনের আইন শাখা মামলা সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করছে।

কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

প্রসঙ্গত, হকার উচ্ছেদ নিয়ে সোমবার বিকালে হকারদের সাথে সিটি কর্পোরেশনের কর্মীদের অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় হকাররা নগর ভবনে হামলা করে এবং মেয়র আরিফুল হক চৌধুরীর ওপর হামলার চেষ্টা চালায়। এ নিয়ে সোমবার রাতে নগরীর বিশিষ্টজনের সাথে বৈঠক করেন মেয়র আরিফুল হক চৌধুরী। বৈঠকে এ ঘটনার সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com