November 5, 2026, 3:00 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বজ্রপাতে নিহত নাবিলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও ইফতার মাহফিল

বজ্রপাতে নিহত নাবিলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও ইফতার মাহফিল

বজ্রপাতে নিহত নাবিলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও ইফতার মাহফিল

 

সিলেটের আলো: শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে মর্মান্তিক
বজ্রপাতে নিহত কলেজছাত্র কিশোর নাবিলের
আত্নার মাগফিরাত কামনায় পরিবারের উদ্দোগে
পৌরসদরের ঐতিহ্যবাহী ছয়আনীপাড়া জামে
মসজিদে বাদ জুম্মায় বিশেষ দোয়া ও মিলাদ এবং
সন্ধায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত
দোয়া, মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত
থেকে অংশ নেন শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুনাম, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, প্রয়াত
নাবিলের বন্ধুবান্ধব, আত্নীয়স্বজন, প্রতিবেশী
ও স্থানীয় সাংবাদিকবৃন্দ । দোয়া ও মোনাজাত
পরিচালনা করেন, ছয়আনীপাড়া জামে মসজিদের
পেশ ইমাম আহসান হাবিব। নাবিলের অকাল মৃত্যুর ৪০ দিনের চেহলাম উপলক্ষে এ অনুষ্ঠান ও দিনভর খতমে কোরআন এর আয়োজন করা হয়। এ বিষয়ে মরহুম নাবিলের মেজো ভাই সাংবাদিক নিহাল খান বলেন, ‘আমার ছোট ভাই এর আত্নার মাগফিরাত এর জন্য সবাই দোয়া করবেন।মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন।’ উক্ত দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লী, এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৯ শে এপ্রিল মর্মান্তিক
বজ্রপাতে কিশোর নাবিল(১৭)এর মৃত্যু হয়


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com