September 19, 2026, 5:55 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে: মওদুদ

শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে: মওদুদ

সিলেটের আলো:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নিরপেক্ষ নির্বাচন ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, ‘একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করুন। উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেয়া হবে এবং সেই কর্মসূচি কঠোর কর্মসূচি হবে। এটার কোনো নরম বা ওই যে ভদ্রলোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না। কারণ, আমরা জানি কোনো ফ্যাসিবাদী সরকারকে, কোনো স্বৈরাচারী সরকারকে নিয়মতান্ত্রিক উপায়ে উৎখাত করা যায় না।’

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, সরকার খালেদা জিয়াকে মানসিকভাবে কষ্ট দিয়ে জাতীয় নির্বাচনের বাইরে রাখার উদ্দেশ্যেই তার জামিন বিলম্ব করছে।

মওদুদ আহমদ বলেন, বিএনপি খালেদা জিয়ার মামলা খারিজ চায় না, জামিন চায়। খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা সরকারের হীনম্মন্যতার পরিচয়ই বহন করে বলেও মন্তব্য করেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে তাকে সেখানেই রাখা হয়েছে। এ মামলায় হাইকোর্টে জামিন পান খালেদা জিয়া। তবে মামলার বাদী রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন এ আদেশের বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগে তার জামিন আটকে যায়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com