June 21, 2026, 5:29 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
প্রাইভেটকারে ‘ধর্ষণ’ চেষ্টাঅভিযুক্ত রনির বিরুদ্ধে মামলা হয়নি

প্রাইভেটকারে ‘ধর্ষণ’ চেষ্টাঅভিযুক্ত রনির বিরুদ্ধে মামলা হয়নি

try-to-rapeরাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় প্রাইভেটকারে এক তরুণীকে ধর্ষণচেষ্টাকালে আটক করা হয় রনি নামে এক যুবককে। এ সময় তাকে বেধড়ক মারপিটের পর শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করে জনতা। শনিবার রাতে (৯ জুন) এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রনি যে গাড়িতে ছিলেন তার নাম্বার (ঢাকা মেট্রো- গ ২৯-৫৪১৪)। জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। এখনও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১০ জুন) দুপুর পর্যন্ত রনিকে আটক ও ধর্ষণচেষ্টার ঘটনায় ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্পষ্ট করে কিছু জানাচ্ছিল না পুলিশ। তবে, দুপুর আড়াইটার দিকে থানার ওসি জানান, ‘আটক রনি হককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে তরুণীকে ধর্ষণচেষ্টা করা হয়েছিল তাকে পুলিশ খুঁজছে। তাকে পেলেই রনির বিরুদ্ধে মামলা করা হবে।’
শনিবার মধ্যরাতে কলেজগেট সিগন্যালে মদ্যপ অবস্থায় রনিকে আটক করে জনতা। প্রতক্ষ্যদর্শীদের অভিযোগ, ওই সময় তিনি প্রাইভেটকারের ভেতরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করছিলেন। নিজেকে রক্ষার্থে তরুণী ধস্তাধস্তি করছিলেন।

তা দেখে সাধারণ জনগণ এগিয়ে গিয়ে রনির প্রাইভেরকারটি ঘিরে ফেলে। গাড়ির ভেতর থেকে সেই তরুণী, অভিযুক্ত মদ্যপ রনি ও গাড়িচালককে বের করে আনেন তারা। এ ঘটনায় তরুণী অভিযোগ করে বলেন, ‘তাকে রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা করছিল অভিযুক্ত রনি। শনিবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাফি আহমেদ নামে একজন ওই ঘটনার বিবরণসহ একটি ভিডিওচিত্র সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। রাফি আহমেদ তার ভিডিও মুছে ফেললেও ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com