November 4, 2026, 9:17 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
জকিগঞ্জ থেকে ফেন্সিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯

জকিগঞ্জ থেকে ফেন্সিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯

সিলেটের আলো: ছায়েদুর রহমান মেহেদী:: সিলেটের জকিগঞ্জ থেকে দশ বোতল ফেন্সিডিলসহ এনাম উদ্দিন (৩৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাক-৯ এর একটি অভিযানিক দল।

জানা যায়, বুধবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিলেটের জকিগঞ্জ থানার কাদিপুর ব্রীজের পুর্ব পার্শ্বের পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে এনাম উদ্দিনকে ১০(দশ) বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত এনাম উদ্দিন সিলেটের জকিগঞ্জ জেলার কাদিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকসেবীদের নিকট বিক্রর করার উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে আটককৃত এনাম উদ্দিন ।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেট এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com