June 22, 2026, 12:01 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
দক্ষিণ সুরমা লালমাটিয়া ডাকাতি,

দক্ষিণ সুরমা লালমাটিয়া ডাকাতি,

সিলেটে: আলো:: দক্ষিণ সুরমা লালমাটিয়া এলাকায় ফেঞ্চুগঞ্জ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত সদস্যরা সিলেট গামি তিনটি সিএনজি গাড়িতে লুটপাট চালায়। ডাকাতের হামলায় আহত হয়েছে তিনজন।গত ২২ জুন শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় মোগলাবাজার থেকে সিলেট গামি সিএনজি লালমাটিয়া এলাকায় ডাকাতির কবলে পড়ে। ডাকাত সদস্যরা সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি চালককে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটিয়ে নেয়। একই ভাবে সিলেট গামি মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ ৩ টি যানবাহনে লুটতরাজ চালায় ডাকাতদল।
ডাকাতির কবলে পড়া যাত্রীরা জানায়,মোগলাবাজার থেক সিলেট যাবার পথে লালমাটিয়া এলাকায় ডাকাতের কবলে পড়েন তারা। এসময় গাড়িতে থাকা স্ত্রী, বোন, মাসহ তাদের শরীরে থাকা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে ডাকাতরা।সিএনজির যাত্রীরা জানান, সাত থেকে আটজন ডাকাত সদস্য মুখবাধা অবস্থায় ডাকাতিতে অংশ নেয়। তাদের হাতে এসময় ধারালো অস্ত্রশস্ত্র ছিলো। ডাকাত সদস্যদের হামলায় তিনজন আহত হয়েছে।
যাত্রীরা অভিযোগ করেন, প্রতিদিন প্যারাইচক পির হাবিবুর রহমান চত্তর সংলগ্ন এলাকায় পুলিশের একটি টহল পার্টি থাকার কথা থাকলেও ডাকাতির সময় কোনো পুলিশ সদস্য ঘটনাস্থলে ছিলো না। আর এ কারণেই প্রায় আধাঘন্টা ধরে ডাকাত সদস্যরা নির্বিঘ্নে তাণ্ডব চালাতে সক্ষম হয়।
খোঁজ নিয়ে জানা গেছে,শুক্রবার ওই সড়কে টহলের দায়িত্বে থাকা মোগলাবাজার থানার কোনো টহল পুলিশের গাড়ী খুজে পাওয়া যায়নি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com