November 5, 2026, 3:06 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
কুলাউড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের আলো: কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় রিমা বেগম (১৩) নামে এক স্কুলছাত্রী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধা্র করা হয়েছে।

আজ সোমবার (২৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কর্মদা ইউনিয়নের টাট্টিউলী এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

রিমা এই এলাকার মন্তাজ আলীর মেয়ে। সে হায়দরগঞ্জ টাইটেল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়- সকাল ১০টার দিকে বাড়ির গোয়ালঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রিমাকে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি পুলিশকে অবগত করলে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাদিম খান বলেন- পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com