May 7, 2026, 10:25 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
মোগলাবাজার এক রাতে ২ বাড়ীতে ডাকাতি,আটক ৫

মোগলাবাজার এক রাতে ২ বাড়ীতে ডাকাতি,আটক ৫

সিলেটের আলো:: গত ২৭ জুন বুধবার রাতে মোগলাবাজার থানা নৈখাই গ্রামের ২ টি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
ডাকাতরা ২ টি বাড়ী থেকে প্রায় লক্ষাধীক টাকার মালামাল ও স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে।
এসময় ডাকাতদের দায়ের কোপে ও ছুরিকাঘাতে কমপক্ষে ২ ব্যক্তি আহত হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৩ টার দিকে ১৮/২০বছর বয়সী ১০/১২জনের একদল সশস্ত্র ডাকাত নৈখাই কতুবপুর গ্রামের দানা মিয়ার বাড়ীতে হানা দেয়।
তারা বাড়ীর দর্ষা গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে গৃহকর্তাসহ বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, র্স্বালংকার, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। এ সময় জোরে চিৎকার করার কারণে লাঠি দিয়ে পিটিয়ে গৃহকর্তাসহ ২ জনকে আহত করে ডাকাত দল।
ওই রাতেই একই এলাকার জলকরকান্দী গ্রামের মকুল মিয়ার বাড়ীতে রাত দেড়টার দিকে ডাকাত দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের অলংকার ও ২টি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। ডাকাতদল এলাকায় ডুকেছে বলে অন্যএকজন এলাকার মানুষকে জানালে পরে স্থানীয় লোকজন এসে ঐ গ্রামের বাড়ীটি গেরাও করে স্হানীয় জনতা ৫ জন ডাকাতকে দরতে সক্ষম হন।পরে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্হা করা হয়। মোগলাবাজার থানা ডাকাতির খবর শুনে রাতেই পুলিশের টহল দল এলাকায় টহল জোরদার করে। অতিসম্প্রতি মোগলাবাজার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা বেড়েই চলছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com